ঝিকরগাছায় প্রধান শিক্ষক আব্দুস সামাদকে অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা বদরউদ্দিন মুসলিম (বিএম) হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনের শেষ দিন ৩১ জানুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, বিএম হাইস্কুল আভিভাবক ফোরামের আহ্বায়ক ও ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন, সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের সাবেক উপাধ্যক্ষ হাফিজুর রহমান, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি ইসমাইল হোসেন সোহাগ, অভিভাবক ফোরামের সদস্য সচিব সাংবাদিক তরিকুল ইসলাম, অভিভাবক সাইফুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক বেনজির আহমেদ, নাসরিন আক্তার নয়ন, বাবুল আক্তার, এসএসসি পরীক্ষার্থী তাজিম নাহিয়ান, সেঁজুতি বিশ্বাসসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোছা. রনী খাতুনের উপস্থিতিতে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সামাদ ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় দুই শিক্ষককে আবেগাপ্লুত হতে দেখা যায়।

পরে স্কুল আঙিনা থেকে বিদায়ী প্রধান শিক্ষকের বাড়ি পর্যন্ত রাস্তার দুই ধারে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে দেয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, অভিভাবক ফোরামের সদস্যবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।