শার্শার বিএনপি নেতা ধানের শীষের প্রার্থী লিটনের মায়ের ইন্তিকাল

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুজ্জামান লিটনের মা লতিফা খাতুন ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমার বড় ছেলে বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন বলেন তার মা অসুস্থ ছিলেন। মায়ের উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বুধবার বাদজোহর বেনাপোল বলফিল্ড মাঠে নামাজে জানাজা শেষে মরহুমাকে বেনাপোল সাদীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নূরুজ্জামান লিটনের মায়ের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন যশোর সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তাঁর জানাজায় শরিক হন, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড সাবেরুল হক সাবু,জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্ম বিষয়ক সম্পাদক ও দাঁড়ীপাল্লা প্রতীকের প্রার্থী মাও. আজিজুর রহমান, হাত পাখা প্রতীকের প্রার্থী বকতিয়ার রহমান, লাঙ্গল প্রতীকের জাহাঙ্গীর আলম চঞ্চল, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল বারী রবু, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাজু, যশোর জেলা বিএনপি নেতা অ্যাড আনিছুর রহমান মুকুল, যশোর জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচিসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।