প্রজাতন্ত্র দিবসে ভারতের সরকারি ছুটি: বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

0
বেনাপোল স্থলবন্দর, ছবি: সংগৃহীত।

বেনাপোল সংবাদদাতা ॥ ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ সোমবার বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে স্বাভাবিক আছে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও পাসপোর্টধারী যাতায়াত।

সোমবার (২৬ জানুয়ারি) বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ভারতে প্রজাতন্ত্র দিবসের ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।মঙ্গলবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।