দুষণের দায় : অভয়নগরে কয়লা তৈরির ৭৪ চুল্লি ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর

0
অভয়নগরে প্রশাসনের বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো পরিবেশ বিধ্বংসী কয়লার চুল্লি ।। ছবি: লোকসমাজ

স্টাফ রির্পোটার, অভয়নগর(যশোর)॥ পরিবেশ দুষণে অভিযুক্ত যশোরের অভয়নগরে কয়লা তৈরির চুল্লি ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৭৪টি চুল্লি ভেঙে দেওয়া হয়।

উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে ভৈরব নদ ঘেঁষে গড়ে ওঠা চুল্লিগুলো ভেঙে দিতে খুলনা পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান চলে। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকেরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে অবাধে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি চক্র। বিভিন্ন বনজ ও ফলদ গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছিল। গড়ে উঠা ২ শতাধিক কয়লা তৈরির বিশেষ চুলা, মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন শ শ মণ কাঠ পুড়ানো হচ্ছিলো।

এর থেকে নির্গত ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে পরিবেশ ও জীববৈচিত্রের। এ অবস্থায় অবৈধ এসব চুল্লি উচ্ছেদের দাবি ছিল স্থানীয়দের।