তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকগণ। সোমবার রাত ৮টা দিকে শুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকালে সেখানে উপস্থিত ছিলেন- যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তর প্রকাশক সালমা ইসলাম, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম, মেহনাজ ইসলাম ও এসএম আব্দুল ওয়াদুদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) যমুনা গ্রুপ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জাননো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ জিয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতিচারণ করে তাঁর ভূয়শী প্রসংশা করেন।

এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যমুনা গ্রুপের মিডিয়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।

আধাঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সাবেক সচিব ও যমুনা গ্রুপের পরিচালক (ল্যান্ড অপারেশন এন্ড কো-অর্ডিনেশন) আব্দুল খালেক উপস্থিত ছিলেন।