যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী আটক

0
আরিফুজ্জামান বিপুল ও প্রভুদান বিশ্বাস।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের অনুসারী ও সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান বিপুলসহ ৯ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার সাথে জড়িত অভিযোগে গত ২৪ ঘন্টায় বিভিন্নর স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও নুরপুর গ্রামের বাসিন্দা লোকমান পাটোয়ারী, যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার শেখ আব্দুর রহিমের ছেলে ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, উপশহর ট্রাকস্ট্যান্ড এলাকার মৃত মুনসুর আলীর ছেলে ও যশোর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি রাশেদ ওরফে মেনন, শহরের শংকরপুর গোলপাতা সমজিদ এলাকার মৃত মহিউদ্দিন মোল্যার ছেলে ও চাঁচড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের টুলু, খোলাডাঙ্গার আফসার আলীর ছেলে ও আরবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, মুড়লি কাজীপুর ক্লাব মোড় এলাকার রহিত বিশ্বাসের ছেলে যুবলীগ কর্মী প্রভুদান বিশ্বাস, মনিরামপুর উপজেলার গোয়ালপাড়ার মৃত আব্দুল মিয়ার ছেলে সিদ্দিক আলী ও ঝিকরগাছা উপজেলার গদখালি বাবুপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম।