0

বেনাপোল সংবাদদাতা ॥ যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ও চোরাচালানিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেনাপোল আইসিপি ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

এসময় আটককৃত হলেন, শাহিন আলম (৩০) ও বিল্লাল হোসেন (৩৪)

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১২ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান দমনে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।