সাবেক ইউপি সদস্য শাহারুল ইসলাম যশোর কারাগারে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে যশোর আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে হাজির করা হলে যশোরের একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম।

আদালত সূত্রে জানাগেছে, গত ২৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে আইএনবি ডিজিটাল প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির সময় হাতেনাতে দুইজনকে আটক করে। এ ঘটনায় একটি মামলা করা হয়। ওই মামলায় শাহারুল ইসলামকেও আসামি করা হয়।

৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে শাহারুল ইসলামকে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ শিশু মেলা এলাকা থেকে আটক করে। এ ঘটনায় ঢাকার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

পরে কোতোয়ালি থানা পুলিশ আটকের বিষয়টি অবগত হয়ে যশোরের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানায়। আজ বৃহস্পতিবার যশোরের মামলায় তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।