ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজীর বিদায় সংবর্ধনা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজীর বিদায় সংবর্ধনা হয়েছে। রোববার দুপুরে ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ, সেকেন্ড অফিসার এসআই আলিমুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, সদস্য রাফিউল ইসলাম প্রমুখ।