বাঘারপাড়ায় জামায়াতের শোভাযাত্রা

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বাঘারপাড়া কামিল মাদরাসার সামনে থেকে গণমিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা, উপজেলা সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি আব্দুল আলিম, জিল্লুর রহমান কর্মপরিষদ সদস্য আব্দুস সাত্তার, রবিউল ইসলাম আব্দুল হাই, নাজিমুদ্দিন আবু ইছা, অলিয়ার রহমান, হাফিজুর রহমান, মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।