যেখানেই দেশ বিরোধী অপশক্তি সেখানেই প্রতিরোধ : নার্গিস বেগম 

যশোরে মহিলা দলের সমাবেশ

0

স্টাফ রিপোর্টার॥ যশোর নগর মহিলা দলের ৩ নম্বর ওয়ার্ড শাখা বুধবার (১৬ জুলাই) ঘোপ পিলু খান সড়কে নারী সমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর দেশ বিরোধী অপশক্তিকে মাথা চাড়া দিতে না দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, কোনোভাবেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর দেশ বিরোধী অপশক্তিকে আর মাথা চাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। যেখানেই দেশ বিরোধী অপশক্তি, সেখানেই প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার দোসররা আজ লুকিয়ে থেকে দেশে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে এদেরকে শেকড় উৎপাটন করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে সর্বোচ্চ নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করে একমাত্র বিএনপি রাজপথ আঁকড়ে ছিল। সেই আন্দোলনে নারী ঘর সামলে পুরুষের সাথে অংশ নিয়েছিল। তাই নতুন বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা রাখতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

নারী নেত্রী রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি শামীম হোসেন বাদল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি আলী আশফাক লনি প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভিন আনু।