পাইকগাছায় অস্ত্র ও ককটেলসহ আটক ৩

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য সহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককরা হলেন উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের পুত্র রসময় বিশ্বাস (৫৫) ও তার পুত্র প্রীতম বিশ্বাস (৩০),একই গ্রামের নির্মল চন্দ্র বিশ্বাসের পুত্র দেবব্রত বিশ্বাস (৩৮)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে যৌথবাহিনী এ অভিযান চালায়। এসময় তারা ধৃত মঠবাটী গ্রামের রসময় বিশ্বাসের বাড়ি থেকে ১টি দেশীয় পাইপগান, ৫ টি তাজা ককটেল, ১৫০ গ্রাম গান পাউডার, ককটেল তৈরির সামগ্রী, মাদক সেবনের দ্রব্যসামগ্রী, মোবাইল ফোন ৩ টি এবং ৩টি এনআইডি কার্ড উদ্ধার করে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে ১৮০৮ অস্ত্র নিয়ন্ত্রন আইনে ১৯ (ক) ধারা ও বিষ্ফোরক আইনের ৫ ধারায় মামলা হয়েছে।