রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুদকের অভিযান

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়েছে । বিভিন্ন আর্থিক অনিয়ম ও কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিন সকাল ১১ টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনার পর উপপরিচালক সাইদুর রহমান জানান, কয়েটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তাদের বেতন ভাতা সংক্রান্ত অসংগতির বিষয়গুলো নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। দিনভর তাপবিদ্যুৎ কেন্দ্রের নথিপত্র সংগ্রহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, পূর্ণ তদন্তের পর বিস্তারিত জানানো হবে।