ঝিকরগাছার ছুটিপুরে দু গ্রুপের সংঘর্ষ ভাঙচুর, আহত ৫

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় অধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দু গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের দোকান ভাঙচুর ও পাল্টা ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গোরশুটি গ্রামের আতাল ময়রার ছেলে আশা (৪৬), শহিদুল ইসলাম (৫০), মোজামের ছেলে আনিছুর ফকির (৩৮), হানেফ আলীর ছেলে মোতালেব (৪০), গঙ্গানন্দপুরের মিজানুর রহমান (৪০।

জানা গেছে, উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন অসন্তোষ বিরাজ করছিল। তারই ধারাবাহিকথায় ছুটিপুর বাজারে প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয়।

শনিবার দু পক্ষ বাজারে মহড়া দেয়। এরই একপর্যায়ে একপক্ষ অপর পক্ষের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর শুরু করে। পরে তা সংঘর্ষে রুপ নেয়।

জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচাজ (ওসির্) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।