ঝিকরগাছায় ছাত্র নেতা ওলিয়ারের শাহাদৎবার্ষিকী পালিত

0

ঝিকরগাছা(যশোর)সংবাদদাতা॥ যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহবায়ক ও ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ ওলিয়ার রহমানের ২৯তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদের কবর জিয়ারত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল মোমিন সুজন, বিএনপি নেতা এনামুল হক, অধ্যাপক মহিদুল ইসলাম, মনিরুজ্জামান, ইসমাইল হোসেন সোহাগ, মিজানুর রহমান, নুরুজ্জামান বাবলা, আলী হোসেন লাল্টু, শাহাজাহান আলী, সাজ্জাদুল আলম লিটন, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সিনিয়র যুগ্মআহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের যুগ্মআহবায়ক মো. ডনি, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগর, সদস্য সচিব তানভির হোসেন চয়ন প্রমুখ।

কবর জিয়ারতে দোয়া পরিচালনা করেন, মোবারকপুর পিরতলা জামে মসজিদের ইমাম হাফেজ মুশফিকুর রহমান রাব্বানী।

১৯৯৬ সালের ১৩ এপ্রিল ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজারে বিএনপির একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় প্রকাশ্যে আওয়ামী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।