যশোর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোরের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

যশোর জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও আব্দুর গফুর একাডেমির পরিচালক জসিম উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর হাজী আনিছুর রহমান মুকুল।

এসময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছলেন।