বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের যুদ্ধ বিরোধী সমাবেশ

0

বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখা বৃহস্পতিবার প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুমাইয়া শিকদার ইলা, সামিয়া বিশ্বাস, নাহিদা সুলতানা সেতু, সুরাইয়া সিকদার এশা প্রমুখ।

দুপুরে রেল রোড ফুড গোডাউনের সামনে এ সভা হয়।

সভায় গাজায় যুদ্ধের বিরুদ্ধে প্লাকার্ড ব্যবহার করা হয়। তাতে লেখা ছিল, ইয়েমেনের ওপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দালাল আরব বাদশাহদের অন্যায় যুদ্ধ ধ্বংস হোক, নিপাত যাক! ইয়েমেন ও ফিলিস্তিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হোক প্রভৃতি। বিজ্ঞপ্তি।