নওয়াপাড়ায় তুলার মিলে আগুন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপাড়া শিল্পশহরের আলিপুর সংলগ্ন পবিত্র শাহার তুলার মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ রাত আটটা চল্লিশের দিকে তুলার মিলে আগুন ধরতে দেখা যায়।

মিলের পরিচালক মদন শাহ বলেন, বৈদ্যুতিকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন তারা। ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট কাজ করে।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন,রাত আটটা চল্লিশের দিকে তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ডের সংবাদ পাই। আমি নওয়াপাড়া, মনিরামপুর, বাঘাপাড়ার তিনটি ইউনিটকে মুভ করাই। আমি নিজেও যশোর থেকে ঘটনাস্থলে যাই। দুই ঘণ্টার মতো আগুন ছিলো।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি।