ইবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

0

ইবি সংবাদদাতা॥ ‘প্রজন্মের বন্ধনের মধ্য দিয়ে বিশ্ব মানবতার কল্যাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে সংক্ষিপ্ত সভা করে। সভা শেষে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম পালন করেন।

উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বিভাগটির সভাপতি আসমা সাদিয়া রুনা, শিক্ষক হাবিবুর রহমান, শ্যাম সুন্দর সরকার প্রমুখ।

সভায় উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, মানব ইতিহাসে মানবের বিচরণ ঘটে হজরত আদম ও হাওয়ার (আ.) মাধ্যমে। সেখান থেকেই মানব ইতিহাসের শুরু। আমাদের পিতা-মা-ভাই-বোন মিলে পরিবার তৈরি হয়। এর মাধ্যমেই সমাজ তৈরি হয়।

আল্লাহ ঈদ, জুমার মাধ্যমে একটি সমাজের মিলন ঘটিয়েছেন। আবার পবিত্র হজ্জের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের মিলন ঘটিয়েছেন।