তরিকুল ইসলামের কবর জিয়ারত মনিরামপুর উপজেলা বিএনপির

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে শহরের কারবালা কবরস্থানে দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের রূপকার ও কারিগর তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

পরে নেতৃবৃন্দ জেলা বিএনপি কার্যালয়ে এসে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কবর জিয়ারত ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. মুছা, মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, খান শফিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন, মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী প্রমুখ।