বেনাপোলে ভ্রমণ কর জালিয়াত চক্রের মূল হোতা শামীম আটক

0

বেনাপোল(যশোর) সংবাদদাতা॥ বেনাপোলে জাল ভ্রমণ কর সরবরাহ করে দুইজন ভারতীয় পাসপোর্ট যাত্রীকে ভারতে পাঠানোর অভিযোগে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া চক্রের মূলহোতাকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ।

সোমবার বিকেল তিনটার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে জাল ভ্রমণ কর সরবরাহকারী শামীম হোসেন (৩৫)- কে আটক করা হয়। বেনাপোল চেকপোস্ট এলাকায় ‘বেনাপোল ট্রাভেল পয়েন্ট’ নামে একটি কম্পিউটারের দোকানে থেকে জাল ভ্রমণকর কেটে ওই দুই ভারতীয়কে পার করছিলেন তিনি। ওই কম্পিউটার দোকানের মালিক শামিম নিজে।

তিনি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে। এর আগেও একই অপরাধে তিনি তিনবার পুলিশের হাতে আটক হন। ওই মামলায় জামিনে রয়েছেন শামিম।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে বেনাপোল চেকপোস্ট কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। কর ফাঁকির আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে।