চৌগাছায় দুই চোর আটক করে ৩টি মোটরসাইকেল উদ্ধার

0

স্টাফ রিপোর্টার (চৌগাছা) যশোর॥ যশোরের চৌগাছা থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য আটক হয়েছে। রোববার ভোরে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পারবাজারে অভিযান চালায়। এ সময় চৌগাছা পৌর এলাকার মাঠপাড়া মহল্লার টিপু সুলতানের ছেলে মুন্না মন্ডল (১৯) ও উপজেলার মাশিলা গ্রামের মৃত কামাল হোসনের ছেলে পারভেজ হোসেন সোহাগ (২৩) কে আটক করেন।