শ্যামনগরে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান জাফরুল আলম গ্রেফতার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফরুল আলম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কালিগঞ্জ রোকেয়া ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ।
রোববার বেলা ১১ টার দিকে উপজেলার ভুরুলিয়ার জাহাজঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গত ২৩ নভেম্বর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী মল্লিকের ছেলে আলম হোসেন সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মারামারি এবং চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।