বাগেরহাটের রাজনীতিতে ফের সক্রিয় সাবেক এমপি এমএএইচ সেলিম

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট॥ বাগেরহাটের উন্নয়নের জন্যে আবারো রাজনীতিতে ফিরেছেন বিএনপি দলীয় সাবেক এমপি বিশিষ্ট শিল্পপতি এম এ এইচ সেলিম। দলীয় মনোনয়ন পেলে এমপি নির্বাচিত হলে দলে কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
দীর্ঘ ১৮ বছর পর সোমবার দুপুরে বাগেরহাট সদরের দেপাড়া এলাকায় নিজের হাতে গড়া বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের হামলা, মামলা ও অত্যাচার- নির্যাতনের শিকার হয়ে বাগেরহাট জেলা বিএনপির সভাপতির পথ থেকে পদত্যাগ করতে হয়েছিল। ২০০১ সালে নির্বাচনে বাগেরহাট আসনের এমপি নির্বাচিত হওয়ার পর পাঁচ বছরে যে উন্নয়ন করেছিলাম তা এখনও বাগেরহাটবাসী মনে রেখেছে।
১৮ বছর পর বাগেরহাট সদর উপজেলার দেপাড়া এলাকায় নিজের হাতে গড়া পিতার নামের ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।
বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, এসএম সবুর প্রমুখ।