শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ।। সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি  নাইন এমএম পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শ্যামনগর পৌরসভার মিঠা চন্ডিপুর গ্রামের বকুলের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

গত ৫ আগস্ট শ্যামনগর থানায় প্রবেশ করে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ওই দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত লুটপাট চলে। ওই সময় থানা থেকে অস্ত্রটি লুট হয়।