ঝিনাইদহে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বিএসসি, এমএসসি কোর্স চালুসহ ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার অন্যতম সমন্বয়ক মো. হাদিউজ্জামান হাদি, মো. আবিদ হাসান ও আবু রায়হান।