শালিখায় কর্মী সভায় যুবদল সভাপতি মুন্না ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে

0

শহিদুজ্জামান চাঁদ,শালিখা (মাগুরা)॥ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম হোসেন মুন্না বলেছেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, নেতাকর্মীদের ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। মানুষের জন্যে বেশি বেশি ভালো কাজ করতে হবে। ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে।
বুধবার বিকেলে মাগুরার শালিখা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম হোসেন মুন্না এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, শালিখা উপজেলা বিএনপির আহবায়ক আনিসুর রহমান মিলটন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মাগুরা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা, শালিখা উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী সোহেল রানা, সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন,যুবদল নেতা রিয়াজ মোল্যা,তবিবুর রহমান,অরুপ সাহা, শাহাদ আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান, সদস্য সচিব গোলাম কিবরিয়া, কৃষক দলের আহবায়ক ইলিয়াস হুসাইন,সদস্য সচিব তুহিন মুন্সি,শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীব, সদস্য সচিব তিতাস বিশ্বাস প্রমুখ।