ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভীক ২৪ এর আত্মপ্রকাশ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা || যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভীক ২৪এর আত্মপ্রকাশ হয়েছে। ইতিমধ্যে মারুফ হোসেনকে সভাপতি ও মাহমুদ হাসানকে সাধারন সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক সাকিব আহম্মেদ জীবন, কোষাধ্যক্ষ আঁখি খাতুন, দপ্তর সম্পাদক সাজ্জাদ শাহরিয়ার, প্রচার সম্পাদক আল আমিন হোসেন, সামজেসেবা বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সরণ প্রমুখ। এছাড়া ১৪ জনকে প্রতিষ্ঠাকালীন সদস্য নির্বাচিত করা হয়েছে।

রবিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভীক ২৪ এর নবনির্বাচিত সভাপতি মারুফ হোসেন জানিয়েছেন, প্রত্যেক নাগরিকের জন্য সমান সেবা নিশ্চিত, পারস্পারিক সম্প্রীতি ও আঞ্চলিক সমৃদ্ধি লক্ষ্যে এই সংগঠন পরিচালিত হবে। এছাড়া বøাড ব্যাংক কার্যক্রম, শিক্ষাবৃত্তি, গ্রন্থাগার কার্যক্রম, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রম সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।