ঝিকরগাছার পল্লীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার পল্লী থেকে মামুন হোসেন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর স্লুইসগেটের পাশে কাঠালগাছে। তিনি সোনাকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও বল্লা কোলনীপাড়ার বাসিন্দা আজহারুল ইসলামের শ্যালক।
এদিন দুপুরে পথচারিরা চলাচলের সময় কাঁঠাল গাছের মগডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে শিওরদাহ ফাঁড়ি পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিন সকালে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী শ্বশুর বাড়িতে চলে যান। অভিমান করে তিনি মামুন হোসেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।