পাইকগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় রুবিনা নেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছার বিরাশি গ্রামের কুদ্দুস গাজীর স্ত্রী। ছেলের মুসলমানীতে কুদ্দুসের শ্বশুর বাড়িতে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর সূত্র ধরে বৃহস্পতিবার রাতে তার মৃত্য হয়। ঝগড়ার বিষয়টি মৃত্যুর আগে তার বড় বোনকে মোবাইল ফোনে জানিয়েছিল বলে জানা যায়। মেয়ের বাবা অভিযোগ করছেন তার জামাতা কুদ্দুস তাকে হত্যা করে পুকুরের ধারে আম গাছে ঝুলিয়ে রেখেছিল। তবে কুদ্দুসস জানান, তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ শুক্রবার লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,ময়না তদন্তের রিপোর্ট শেষে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।