ঝিকরগাছায় ৪শ মিটার অবৈধ চায়নাদুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা মৎস্য অধিদপ্তর পানিসারা ইউনিয়নের রঘুনাথনগর গ্রামে কপোতাক্ষ নদ থেকে ৪০০ মিটার অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ ও একটি ভেসাল জাল অপসারণ করেছে। জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, শিওরদাহ পুলিশ ক্যাম্পের এস আই কাজী রহমত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।