রামপালে ওয়ার্ল্ড ভিশনের পুষ্টি সমন্বয় কমিটির সভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, ওয়ার্ল্ড ভিশন রামপালের এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, প্রেসক্লাব রামপালের সাধারণ সুজন মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমুখ।