যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ১ম রাউন্ডের শেষ খেলাটিও পরিত্যক্ত

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের শেষ খেলাটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।  মঙ্গলবার (২৭ জুন) যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল ন্যাশনাল স্পোর্টিং ক্লাব বনাম প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমির। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই বৃষ্টি হানা দেয়। যে কারণে মাঠ ভিজে খেলার অনুপযোগী হয়ে পড়ে। এরপর দুই আম্পায়ার প্রহ্লাদ কুমার সরকার ও আসাদুল্লাহ খান বিপ্লব দুপুড় সাড়ে ১২ টায় খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।