যশোরে সিপিবির আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টার॥ বুধবার (৩ মে) বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির আয়োজনে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আবুল হোসেন।
বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, কমিউনিস্ট পার্টি জেলা সহসাধারণ সম্পাদক আমিনুর রহমান হীরু, জেলা সদস্য মফিজুর রহমান নান্নু,আব্দুল জলিল, সদস্য আবু জাফর বাচ্চু, জাকির হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা আহবায়ক আকরাম হোসেন প্রমুখ।