ফুলতলায় বিএনপির দুই নেতা আটক

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী কৃষকদলের ফুলতলা উপজেলা শাখার আহ্বায়ক মো. ইব্রাহীম সরদার ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইকবাল হোসেন খাঁকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। শুক্রবার ফুলতলা থানার ১টি রাজনৈতিক মামলায় তাদেরকে আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে উপজেলা বিএনপির দুই নেতাকে গ্রেফতার এবং তাদেরকে আদালতে সোপর্দ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম সরদার, সদস্য সচিব মনির হাসান টিটো প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে আটকদের মুক্তির দাবি জানিয়েছেন।