চৌগাছায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

 

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার পৌর শহরের বঙ্গবন্ধু মুর‌্যালে ফুলেল শ্রদ্ধা জানায় ছাত্রলীগের নেতৃবৃন্দ।এ উপলক্ষে চৌগাছা সরকারি কলেজ চত্বরে কেক কাটা হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। কেক কাটা শেষে ৭৫ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সরকারি কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ ও শফিউর রহমান রাথিক ।  উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা জিএম ফয়সাল, নয়ন মৃধা, সাহাবুদ্দিন, তাহমিদ শাকিল, হাফিজ আল আসাদ, সানজিদ কবীর, জয়ন্ত কুমার, শিপন, অনিক কুমার মিত্র, পিয়ারুল ইসলাম, শাকিল প্রমুখ।