অভয়নগরে বিজ্ঞানমেলার উদ্বোধন

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর )॥ যশোরের অভয়নগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞানমেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠান হয়।অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে বিজ্ঞানমেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।