হোগলাডাঙ্গা মেথোডিস্ট চার্চের উদ্যোগে শিশুদের মাঝে গিফট বক্স বিতরণ

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে শনিবার হোগলাডাঙ্গা মেথোডিস্ট চার্চের উদ্যোগে এবং অপারেশন জেনারেশনের সহযোগিতায় ৩৯০ জন শিশুর মধ্যে গিফট বক্স বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। হোগলাডাঙ্গা মেথোডিস্ট চার্চের পালক রেভা বার্ণোবাস শংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: কবীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর লিটন, অপারেশন জেনারেলের আঞ্চলিক ম্যানেজার সুজিত বিশ্বাষ, রনি বিশ্বাস, প্রকল্প(ভারপ্রাপ্ত) ম্যানেজার সঞ্জয় বাড়ৈ, প্রধান শিক্ষক তপতী রানী সরকার, মো: ইতিয়ার হোসেন, শংকর দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশনের পালকবৃন্দ, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শিশুদের মাঝে গিফট বক্স বিতরণ করেন।