রাজবাড়ী মহিলাদল নেত্রী সোনিয়া আক্তারের মুক্তি দাবি যশোর নেতৃবৃন্দের

0

 

কারাবন্দী রাজবাড়ী মহিলাদল নেত্রী রক্ত কন্যা খ্যাত সোনিয়া আক্তার স্মৃতির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন,যশোর জেলা মহিলা দলের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার অত্যাচারের মাত্রা সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে। তাদের হাতে নারীরা পর্যন্ত নিরাপদ নয়। গভীর রাতে স্বৈরাচারের মদদপুষ্ট পুলিশ সোনিয়া আক্তার স্মৃতির মত একজন নিরীহ নারীকে আটক করেছে। এতে কারো বুঝতে বাকি থাকে না নারী কতটুকু নিরাপদ । তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্স প্রতিষ্ঠাতার মাধ্যমে প্রতিনিয়ত মুমূর্ষু রোগীর রক্তের ব্যবস্থা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেও একজন নারী। তার কাছে অন্য নারীর ইজ্জত সম্ভ্রমের ন্যূনতম মুল্য নেই। নেতৃবৃন্দ অবিলম্বে সোনিয়া আক্তার স্মৃতির নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিবৃতি দাতারা হলেন, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীরমুক্তিযোদ্ধা ফেরদেীসী বেগম, যুগ্ম-সম্পাদিকা রাফাত আরা ডলি, সাংগঠনিক সম্পাদিকা নাহিদ আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদিকা আনোয়ারা পারভিন, নগর মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার পান্না, সাধারণ সম্পাদিকা সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদিক আম্বিয়া মঞ্জুর মুক্তা,সদর উপজেলা সভানেত্রী হাসিনা ইউসুফ,সাধারণ সম্পাদিকা মোনয়ারা মোস্তফা, সাংগঠনিক সম্পাদিকা হালিমা পারভিন প্রমুখ। বিজ্ঞপ্তি।