সড়ক দুর্ঘটনায় শার্শা ছাত্রদলের সাবেক নেতা নিহত

0

 

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোর শার্শার পুটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান হাবু (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি পুটখালী গ্রামের বিএনপি নেতা তবিবর রহমান তবি মোড়লের ছোট ছেলে। রবিবার সকালে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার নবীনগর নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় তিনি প্রাণ হারান।
নিহত হাবিবুর রহমান হাবুর মামা বিএনপি নেতা সফিকুল ইসলাম সফি জানান, দীর্ঘদিন যাবত হাবু তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে যশোরে বসবাস করেন। মাঝে মধ্যে তিনি মোটরসাইকেলে বাড়িতে আসেন। রবিবার সকালে তিনি যশোর থেকে গ্রামের বাড়িতে আসছিলেন। পথে ঝিকরগাছার নবীনগর নামক স্থানে একটি শিশু রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সামনে পড়ে। ফলে হাবু শিশুটিকে বাঁচাতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাবিবুর রহমান হাবুর অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এদিন বাদ জোহর পুটখালী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে হাবুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । নামাজে জানাজায় অংশ নেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবউদ্দিন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড, মোস্তফা কামাল মিন্টু, সদস্য মনিরুল ইসলাম মনি, আসাদুজ্জামান মিঠু, সরোয়ার হোসেন, ওসমান গনি, আব্দুল কাদের, মফিজুর রহমান মফিজ, আলমগীর কবির, সফিকুল ইসলাম সফি, লিয়াকত হোসেন, শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজজোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহম্মেদ, আল মামুন বাবলু, মনিরুল ইসলাম, আওরঙ্গজেব, মো. সবুজ হাসান, আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুল ইসলাম বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইতিয়াজ আহম্মেদ আলম, সদস্য সচিব ওমর ফারুক, যুবদল নেতা মেহেদী হাসান, জহিরুল ইসলাম জহির, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, যুগ্ম আহবায়ক মহিমুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহম্মদ শাওন, ছাত্রদল নেতা তোফাজ্জেল হোসেন তুহিন প্রমুখ।