যশোর উপশহরে যুবক ছুরিকাহত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহরে আলামিন (২৩) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। গতকাল বিকেলে বাড়ি থেকে ডেকে একটি ক্লাবের ভেতর নিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাহত আলামিন উপশহর এ-ব্লকের আব্দুল কাদেরের পুত্র।
আলামিন ও তার বোন তানিয়া স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান টমাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আলামিনের সাথে হৃদয় নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে টমাস গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে আলামিনকে ডেকে উপশহর পার্কের ভেতর নিয়ে যায়। এরপর একটি ক্লাবের ভেতর নিয়ে আলামিনের হাতে ও পায়ের ৪টি স্থানে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন আলামিন। এ সময় তার কাছে থাকা ১টি মোবাইল ফোনসহ নগদ ১০ হাজার টাকা লুট করে নেয়া হয়েছে বলে আলামিন ও তার বোন দাবি করেছেন। ছুরিকাহত আলামিনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।