বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিকেএস-এর পরিচালনায় বারান্দী মোল্ল্যাপাড়া আল-হেলাল দাতব্য চিকিৎসালয় কেন্দ্রে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ৫ শতাধিক’ নারী, পুরুষের চোখ পরীক্ষা করে তাদের ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন, পিকেএসের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. লুৎফুন নাহার ইমাম ও ডা. মফিজুর রহমান। ক্যাম্প পরিচালনা ও সেবা কাজে সহায়তা করেন আল-হেলাল ট্রাস্টের সেক্রেটারি বেলাল হুসাইন, বিশিষ্ট সমাজসেবক খন্দকার রশিদুজ্জামান, ইবনে সিনা চক্ষু বিভাগের এরিয়া ম্যানেজার মোশাররফ হোসেন, সমাজ সেবক আবদুল কাইয়ুম লাভলু, জাকারিয়া খাঁন প্রমুখ।
ক্যাম্পে চোখ দেখাতে আসা তরুণী লিলি খাতুন, সাজেদা খাতুন, যুবক তরিকুল ইসলাম, মশিয়ার রহমানসহ অনেকেই এই ক্যাম্প সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এমন একটি মহতি উদোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি অব্যাহতি রাখার ব্যাপারে তারা সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন।