যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম গুরুতর অসুস্থ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। হাসপাতাল থেকে চিকিৎসা বরাত দিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল জানিয়েছেন, গতকাল বিকালে মেডিকেল বোর্ড গঠন করে রবিউল ইসলামের হার্টে একটি রিং পরানো হয়েছে। ২৪ ঘন্টা পার হওয়ার পর মেডিকেল বোর্ড বাকি দুটি রিং পরানোর সিদ্ধান্ত নেবেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার তিনি শংকা মুক্ত নন। ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে রোববার সকাল ৯টায় রবিউল ইসলাম শহরের নিজ বাস ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ক্রমেই অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে তাকে খুলনা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সুস্থতার খবর শুনে সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। নেতৃদ্বয়, চিকিৎসা ও শারীরিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে অনিন্দ্য ইসলাম অমিত ও অধ্যাপক নার্গিস বেগম রবিউল ইসলামের পূর্ব সুস্থতা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহসভাপতি নির্মুল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল।