অনিন্দ্য ইসলাম অমিতকে শ্রমিকদল ও রেলওয়ে দলের পক্ষ থেকে অভিনন্দন

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের সুযোগ উত্তরসূরী অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জেলা শ্রমিকদল এবং রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। গতকাল এক বিবৃতিতে তারা এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিবৃতিদাতারা হলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু জাফর, সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, সহসভাপতি এমএ কাশেম, মো. নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আকতার হোসেন, মো. লাভলু, কামরুল ইসলাম, সহসম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরোয়ার আলম, প্রচার সম্পাদক ফিরোজ আলম, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম টুটুল, দপ্তর সম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য মো. আবু তালেব, মো. রিপন হোসেন, নূর ইসলাম, মো. শরিফ হোসেন ও মো. শহিদ। অনুরূপ বিবৃতি দিয়েছেন, জেলা রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি মো. নূর ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক মো. নূরুল ইসলাম মিঠু।