পুলিশি অভিযান ও আটকে স্বেচ্ছাসেবক দলের নিন্দা

0

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামসহ নেতৃবৃন্দের বাড়িতে পুলিশি অভিযান এবং সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামসহ নেতৃবৃন্দকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, যশোরের পুলিশ অনেক আগেই নিরপেক্ষতা হারিয়ে শাসক দলের অনুগত হয়েছে। যে কারণে তারা অতি উৎসাহী হয়ে শাসক দলকে খুশি করতে বিনা উস্কানিতে দলের অসংখ্য নেতা-কর্মীর বাড়ি বাড়ি গিয়ে গভীর রাতে অভিযান চালাচ্ছে। পুলিশের এই অভিযানের ফলে মহিলা ও শিশুদের মাঝে ব্যাপক ভীতিকর অবস্থা বিরাজ করছে। নেতৃবৃন্দ পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আটক নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান একই সাথে পুলিশের এমন অভিযান বন্ধের জোর দাবি জানান। বিবৃতিাতারা হলেন- সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমেদ। বিজ্ঞপ্তি।