শনাক্ত বেড়েছে ২ জন, মৃত্যু কমেছে ৬

0

লোকসমাজ ডেস্ক ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন শনাক্ত বাড়লেও মৃত্যু তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৫ নভেম্বর সকাল ৮টা থেকে ২৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৯ জন। গতকাল (২৫ নভেম্বর) ২৩৭ জন শনাক্ত হওয়ার সংবাদ জানিয়েছিল অধিদফতর। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন, গতকাল ৯ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৩৯ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসেবে শনাক্ত হলেন ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জন এবং মারা যাওয়া তিন জনকে নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ২৭ হাজার ৯৭৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এ সময়ে সুস্থ হয়েছেন ২৭৭ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন সুস্থ হয়ে উঠলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৮৪৯টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৬টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি আট লাখ ১৮ হাজার ৭৮৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৪৪ হাজার ২৬৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ লাখ ৭৪ হাজার ৫২১টি।