বিভিন্ন স্থানে বিএনপির গণঅনশন পালিত

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। বিএনপির এ কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও স্বতষ্ফূর্তভাবে অংশ নেয়।
সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত সংবাদ-
সাতক্ষীরা সংবাদদাতা জানান, সকালে শহরের কামালনগর এলাকায় এই কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ্মআহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শেরআলী, মহিউদ্দীন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েতুল ইসলাম, শ্যানগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদ খায়রুল আহসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল প্রমুখ।


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক অ্যাড. জি. এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা এস. এম ইমদাদুল হক, প্রভাষক শহিদুল ইসলাম, সেলিম রেজা লাকী, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আমিনুল ইসলাম বাহার, প্রভাষক আবু সালেহ মো. ইকবাল, শেখ আব্দুল গফুর, যুবনেতা আবুল হোসেন, শেখ আসাদুজ্জামান ময়না, আনোয়ারুল কাদির ও আবু মুসা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এিনপি নেতা মুনসুর গাজী, মনিরুল ইসলাম মনি মোল্লা, অ্যাড. ইকরামুল, এস. এম টুকু, মাস্টার মুজিবুর রহমান, আহাদ গোলদার, এস. এম নাজমুল হুদা মিন্টু, খায়রুল ইসলাম, মোস্তাকিম গাজী, হযরত গাজী, নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. কামাল আজাদ পান্নু, সদস্য এনামুল কবির মুকুল, শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন বক্তব্য রাখেন। কর্মসূচিতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী অংশ নেন।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে সকালে পালিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম শাহজামান মোহন, পৌর সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান রিপন, শাহাজাহান আলী, উপজেলা যুব দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী ফয়সাল আহম্মেদ, পৌর আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল মালেক অন্যান্যরা বক্তব্য দেন। পরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়।