তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল কেশবপুরে

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার কেশবপুরে বিএনপির উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেশবপুর পৌরভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস জানান, চারানীবাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি নেতা আব্দুস সামাদ বিশ্বাস, প্রভাষক আলাউদ্দিন আলা, কুতুব উদ্দিন বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।