খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৮ জন খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৮ জন অসুস্থ

0

স্টাফ রিপোর্টার ॥ মাগুরার শালিখা উপজেলার সীমাখালী গ্রামে খাদ্যের বিষক্রিয়ায় ৪ শিশুসহ একই পরিবারের ৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে খিচুড়ি খাওয়ার পর এ ঘটনা ঘটে। এরা হচ্ছে- সীমাখালী গ্রামের একলাস (২৮) তার স্ত্রী আয়েশা খাতুন (২৫), ছেলে জুনায়েদ (৮), জোবায়ের (৩), কন্যা সাদিয়া (১৩), মিরাজের স্ত্রী তানজিরা (২৫), তার আড়াই বছরের পুত্র তানজিল ও ওমর আলীর সাড়ে ৪ বছরের ছেলে হোসাইন।
একলাস জানিয়েছেন, গতকাল সকাল ৮টার দিকে তিনি বাড়িতে রান্না করা খিচুড়ি খান। তার সাথে অন্যরা খিচুড়ি খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে। এভাবে একই বাড়িতে ৮ জন অসুস্থ হয়ে পড়লে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শিশু ওয়ার্ডে কর্মরত ডা. সাকিব জানিয়েছেন, ডাল বা অন্য জিনিসে যাতে পোকা না লাগে সে জন্যে অনেক সময় কীটনাশক ওষুধ মিশিয়ে রাখা হয়। সেই ডালের খিচুড়ি খেয়ে এ রকম ঘটনা ঘটতে পারে।