বিয়ে করলেন তনুশ্রী?

0

লোকসমাজ ডেস্ক॥ টলিউডে কি বাজতে চলেছে বিয়ের সানাই! গতকাল অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। কনের সাজে তিনি নিজের একটি ছবি পোস্ট করেন। কিন্তু হঠাৎ কেন এই ছবি পোস্ট করেছেন সে বিষয়ে একটি কথাও বলেননি, সেখান থেকেই ফ্যানেদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে প্রায়ই তনুশ্রীকে পার্টি করতে দেখা যায় নুসরাত ও শ্রাবন্তীর সঙ্গে। এই মাসেই মা হতে চলেছেন নুসরাত, অন্যদিকে শ্রাবন্তীর ছেলে সাবালক। অন্যদিকে এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি তনুশ্রী। যদিও টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় বেশ অনেকদিন ধরেই পাকাপাকিভাবে একটি সম্পর্কে আছেন তনুশ্রী। কিন্তু কবে বিয়ে করছেন অভিনেত্রী সে ব্যাপারে এখনও মুখ খোলেননি তিনি।